হোম > সারা দেশ > পটুয়াখালী

পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ

পবিপ্রবি সংবাদদাতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভায় ‘ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স’ প্রতিষ্ঠার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবিত এই অনুষদের অধীনে প্রাথমিকভাবে তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগগুলো হলো—ফিজিওথেরাপি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে স্বাস্থ্য বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ অনুষদ। এতে দেশের দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন।

বর্তমানে পবিপ্রবিতে কৃষি, মৎস্যবিজ্ঞান, ভেটেরিনারি, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন ও ভূমি প্রশাসন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং এবং সমুদ্রবিজ্ঞান—এই ১০টি অনুষদে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন হেলথ সায়েন্স অনুষদ যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ে অনুষদের সংখ্যা বেড়ে ১১টিতে উন্নীত হবে।

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: সংস্কারের ১৫ দিন বাদেই খানাখন্দ, তদন্ত দাবি

কলাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ

পলাতক আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি

বাউফলে বিএনপির মিছিলে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিশ্ব সাপ দিবস: অ্যান্টিভেনম পেতে সাপের চাষ

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ

বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, অচেতন ৩ জেলে

মির্জাগঞ্জে ভূমি অফিসে দালালি, যুবকের কারাদণ্ড