হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ। গতকাল সোমবার রাতে ধরা পড়া ইলিশটি আজ মঙ্গলবার সকালে কুয়াকাটা মাছ বাজারে ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি করা হয়েছে।

গতকাল সোমবার মধ্যরাতে বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন হাইরের চর এলাকা থেকে আলমাছ খান নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে তিনি কুয়াকাটা বাজারে মনি ফিস মৎস্য আড়তে বিক্রি করতে নিয়ে যান। প্রথমে ৪ হাজার টাকা দাম ওঠানো হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৬ হাজার ৮৪০ টাকায় মো. হাসান নামের এক ব্যবসায়ী ইলিশটি কিনে নেন।

জেলে আলমাছ মাঝি বলেন, অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। তবে এ বছর এত বড় মাছ এই এলাকায় আর কেউ পায়নি। গতকাল সোমবার রাতে সাগরে জাল ফেললে এই মাছটি পাওয়া যায়। আজ সকালে কুয়াকাটা মাছ বাজারে আড়তে এটি ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মনি ফিসের পরিচালক রুবেল ঘরামী বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় ভাসা জাল দিয়ে মাছ শিকার করা জেলে আলমাছ খান প্রায়ই কম-বেশি বড় মাছ নিয়ে আসেন। গত রাতে জালে ইলিশটি ধরা পড়ে। এ রকম বড় সাইজের ইলিশ এ মৌসুমে এখন পর্যন্ত আর ধরা পড়ে নাই। ডিম হওয়ার কারণে মাছটির দাম তুলনামূলক কম হয়েছে। ডিম না হলে আরও বেশি দামে বিক্রি যেত।’

ফিস ভ্যালির পরিচালক মো. হাসান বলেন, ‘আমরা এই বাজারে সচরাচর এত বড় ইলিশ পাই না। গত রাতে এক জেলে মাছটি মনি ফিস আড়তে নিয়ে আসলে আমরা ডাকের মাধ্যমে মাছটি কিনি। আশা করছি, এটি ঢাকায় পাঠালে ভালো দামে বিক্রি করতে পারব।’

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, বড় ইলিশ জেলেদের জন্য সুখবর বয়ে আনে। এখন প্রায়ই গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও বড় ইলিশ পাচ্ছে। বছরে সরকারের দুইবার ইলিশ ধরার নিষেধাজ্ঞার সুফল বলতে পারি এটা।’

পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার