হোম > সারা দেশ > পটুয়াখালী

খিচুড়ি রান্না করতে গিয়ে সাপের ছোবলে নারীর মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে খিচুড়ি রান্না করতে গিয়ে সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধবখালি গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ওই নারীর নাম সামিয়া আক্তার বুলবুলি (২৫)। তিনি ওই গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম নান্নু। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সামিয়া বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন। তিনি দুই সন্তানের জননী। বৃহস্পতিবার সকালে দেড় বছরের ছোট মেয়ে তোহা মনির জন্য খিচুড়ি রান্না করতে যান রান্না ঘরে। এ সময় রান্না ঘর থেকে একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়। পরে বাড়ির লোকজন তাঁকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া। 

নিহতের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার বলেন, ওই দিন সকাল ৯টার দিকে মেয়ের জন্য সামিয়া খিচুড়ি রান্না করতে যায়। সেখান থেকেই তাঁকে বিষধর সাপে ছোবল দেয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক মুহা. উমর ফারুক জাবির বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাপে ছোবল দেওয়া সামিয়া নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অ্যান্টিভেনম প্রয়োগের আগেই রোগীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হলেও হার্ট চলছিল। বিকল্পভাবে (আম্বু ব্যাগ) দিয়ে শ্বাস প্রশ্বাস চালানো হয় এবং অ্যান্টিভেনম দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত

বাবাকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা: আদালতে যাওয়ার পথে ছেলেকে হাতুড়িপেটা, হাসপাতালেও হামলাচেষ্টা