হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে মহানন্দার চরে বালুচাপা অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীর চরে বালুচাপা দেওয়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকায় মহানন্দা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

শার্ট ও প্যান্ট পরা ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কাটা ও আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যার পর নদীর চরে বালুচাপা দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সকালে মহানন্দা নদীতে পাথর উত্তোলনের জন্য যাওয়ার পথে লোকজন নদীর চরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে। পাশে ভেজা বালু দেখতে পেয়ে বালু সরাতেই একটি হাত বেরিয়ে আসে। পরে পুলিশ ও বিজিবিকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার পর নদীর চরে তাঁকে বালুচাপা দিয়ে রাখা হয়েছে বলে আমরা ধারণা করছি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ইনডাকশন চুলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার দায়ে যুবকের কারাদণ্ড

হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টা, রোগী আটক

পঞ্চগড় রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ: পঞ্চগড়ে সারজিস আলম

কৃষিঋণ মওকুফের ক্ষেত্রে কোনো দল বা ধর্ম দেখা হয়নি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ওয়াশ ব্লক নির্মাণ: মেয়াদ শেষ হলেও কাজ শুরু হয়নি

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকে স্তব্ধ নয়াবাড়ি গ্রাম