হোম > সারা দেশ > পঞ্চগড়

মন্ত্রী হওয়ার পর হঠাৎ অনেক আত্মীয়-স্বজনের আবির্ভাব ঘটে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি 

বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: আজকের পত্রিকা

‘মন্ত্রী হওয়ার পর হঠাৎ অনেক আত্মীয়-স্বজনের আবির্ভাব ঘটে। এতে দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা অনেক সময় দূরে সরে যায়। আত্মীয়কে নয়, যোগ্য ও প্রাপ্য মানুষকে মূল্যায়ন করতে হবে। স্বজনপ্রীতি থেকে বেরিয়ে এসে ত্যাগ স্বীকার করা কর্মী এবং প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।’

আজ শনিবার দুপুরে পঞ্চগড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি অনুদান কোনো ব্যক্তি বা দলীয় পরিচয় বিবেচনা করে দেওয়া যাবে না। যিনি প্রকৃত অর্থে পাওয়ার যোগ্য, যাঁর প্রয়োজন রয়েছে, তাঁর কাছেই অনুদান পৌঁছে দিতে হবে। যদি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার করি, তাহলে আমরা আবারও অতীতের সেই ভুল ব্যবস্থায় ফিরে যাব।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারি কাজে অপ্রয়োজনীয় খরচ, বিদেশ সফর ও নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রেও কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে মিতব্যয়ী জীবনযাপন করেন পাশাপাশি সরকারি ব্যয় কমাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি।’

দোয়া মাহফিল শেষে অসহায় মেধাবী শিক্ষার্থী, গরিব-দুস্থ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি এবং ব্লাড প্রেশার (বিপি) মেশিন বিতরণ করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু প্রমুখ।

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, এক দিন পর মিলল যুবকের মরদেহ

মা-বাবার চোখের সামনে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ৮ বছরের শিশু নিহত

খোলা আকাশের নিচে পাঠদান, রোদ-বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থীরা

আ.লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার অভিযোগ: কারাগারে মেজর মৌসুমী

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, এক দিন পরই প্রত্যাহার পিআইও বাবুল চন্দ্র রায়

পঞ্চগড়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

পঞ্চগড় আদালত ভবনের বারান্দায় বেঞ্চে শোয়া অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

৫১ বিদ্যালয়ের নিরাপদ পানির প্রকল্পে অনিয়ম

খেলতে গিয়ে বল বাড়িতে পড়ায় ৩ শিশুকে পিটিয়ে আহত