হোম > সারা দেশ > পঞ্চগড়

জরিমানা না করে দোকানের সব আম কিনে বিলিয়ে দিলেন ইউএনও

প্রতিনিধি, তেঁতুলিয়া (পঞ্চগড়) 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক আম বিক্রেতাকে জরিমানা না করে দোকানের সব আম কিনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর বাজারে এ ঘটনা ঘটে। 

এই আমের বিক্রেতার নাম আলাল উদ্দিন। তিনি উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আজাহার আলীর ছেলে। মৌসুমি ফল ব্যবসার আয় দিয়েই তাঁর সংসার চলে। 

জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় বাজার মনিটরিংয়ে আসেন তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। তিনি দেখেন, দোকান বন্ধের নির্ধারিত সময় পার হলেও আজিজনগর বাজারে আলাল উদ্দিন নামের এক মধ্যবয়সী ব্যক্তি আম বিক্রি করছেন। সোহাগ চন্দ্র সাহা ওই দোকানদারের কাছে সরকারি নির্দেশ অমান্য করে দোকার খোলা রাখার কারণ জানতে চাইলে আলাল উদ্দিন বলেন, লকডাউনে ক্রেতা কম থাকায় দোকানের অধিকাংশ আম বিক্রি হয়নি। এরই মধ্যে অধিকাংশ আম পচে গেছে। তাই নিরুপায় হয়ে প্রায় ক্রেতাশূন্য বাজারেও দোকান খোলা রেখেছেন। তাঁর কথা শুনে ইউএনও তাঁকে দণ্ড দেওয়ার পরিবর্তে দোকানের সব আম (৩৪ কেজি) বাজার দরে কিনে নেন। পরে এগুলো আশ্রয়ণ প্রকল্পে বসবাস করার গরিব মানুষের মাঝে বিতরণ করেন। 

এই প্রসঙ্গে আলাল উদ্দিন বলেন, সন্ধ্যায় ইউএনও স্যার দোকানে আসলে আমি আমার সমস্যার কথা স্যারকে বলি। তিনি আমার দোকানের সকল আম কিনে নেন এবং জরিমানা না করে সচেতন করেন। স্যারকে ধন্যবাদ জানাই। 
 
জানতে চাইলে ইউএনও বলেন, আমি সন্ধ্যা ৭টায় আজিজনগর বাজারে মনিটরিংয়ে গিয়ে দেখি আলাল উদ্দিন নামের ওই বিক্রেতাকে অন্ধকারে আম নিয়ে বসে থাকতে দেখি। সন্ধ্যায় দোকান খোলা রাখার কারণ জানতে চাইলে সে জানায়, আম পচে যাচ্ছে তাই বিক্রির অপেক্ষায় বসে আছেন। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে জরিমানা নাকরে আম কিনে গরিব মানুষদের মাঝে বিতরণের ব্যবস্থা করি এবং তাকে সতর্ক করার পাশাপাশি খাদ্যসামগ্রী প্রদান হয়। 

ধর্ষণ ও হত্যার পর রেললাইনে ফেলে দেন তরুণীর মরদেহ, অবশেষে যুবকের মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩

পঞ্চগড়ে অ্যালবিনো বৈশিষ্ট্যের বিরল জলঢোড়া উদ্ধার

বোদা ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভিডিও ভাইরাল

পঞ্চগড়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

৪টি লাউ বিক্রি ১ টাকায়!

বালাইনাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, ঋণের বোঝায় দিশেহারা কৃষক

পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর

ভালো ফলনেও কৃষকের মুখে হাসি নেই, এক টাকায় বিক্রি হচ্ছে চার লাউ