হোম > সারা দেশ > পঞ্চগড়

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমাদের: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

রহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল রাতে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা কিছুটা অনিরাপদ বোধ করছেন। তাঁদের উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই—আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।’

রোববার রাতে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকা রহমানপুর ইউনিয়নের রহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই সমান নাগরিক। কোনো সম্প্রদায়ের মানুষ যেন ভয়ে না থাকে, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ক্ষমতায় যে-ই থাকুক, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার সমানভাবে নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে দেওয়া যাবে না।

সভায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৪ শতাধিক নেতা-কর্মী

পক্ষপাতের অভিযোগ: পঞ্চগড়ে ডিসি কার্যালয়ের সামনে ১১ দলের বিক্ষোভ

তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন: সারজিস

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে