হোম > সারা দেশ > পঞ্চগড়

বোদা পৌরসভার কবর থেকে ১২টি কঙ্কাল চুরি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা পৌরসভার সাতখামার ঝলঝলি কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে সামসুল হক নামে এক স্থানীয় ব্যক্তি বিভিন্ন কবরের পাশে কুকুর চলাফেরা করতে দেখেন। এ সময় তিনি এগিয়ে গিয়ে কয়েকটি কবরের মাটি ও বাঁশ অন্যত্র দেখতে পান। খবরটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে মৃতের আত্মীয়রা তাঁদের স্বজনদের কবর দেখতে আসেন। এ সময় তাঁরা দেখেন, বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, শিক্ষিকা তাহেরা খাতুন, তোফাজ্জাল হোসেন, হকিকুল, রমজানসহ ১২টি কবর ফাঁকা অবস্থায় রয়েছে। কবরে কোনো কঙ্কালের অস্তিত্বও পাওয়া যায়নি। অন্যদিকে, কঙ্কালের পরনের কাপর কবরের পাশে ফেলে যান দুর্বৃত্তরা।

মৃত বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলীর ছেলে রনি ও সোহেল বলেন, ‘দেশের জন্য আমার বাবা জীবন বাজি রেখে যুদ্ধ করেন। তাঁর কবর মৃত্যুর পরও সুরক্ষিত নয়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যাপক সফিকুল ইসলাম সফি বলেন, ‘দুর্বৃত্তরা আমার ভাবির কঙ্কালটি নিয়ে গেছে। কবরস্থানগুলো সুরক্ষার জন্য রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে পাহারার দরকার।’

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা। এ সময় তিনি বলেন, ‘এরপর যেন এমন না ঘটে, সে জন্য পাহারাদার রাখা হবে। তবে যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন তাঁরা অত্যন্ত ঘৃণিত কাজ করেছেন। জড়িতদের ধরতে আমি আইনের সহায়তা কামনা করছি।’ 

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, এলাকাটি পৌরসভার অন্তর্ভুক্ত। কিন্তু উপজেলা আটোয়ারী হওয়ায় সেখানকার প্রশাসন খোঁজ নেবে। 

মসজিদ নির্মাণের টাকা জোগাতে ধান কাটার কাজ করছেন গ্রামবাসীরা

শীতের কাঁপন শুরু হয়েছে পঞ্চগড়ে, তাপমাত্রা ১৫ ডিগ্রি

পঞ্চগড়ে পেট্রল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

ধর্ষণ ও হত্যার পর রেললাইনে ফেলে দেন তরুণীর মরদেহ, অবশেষে যুবকের মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩

পঞ্চগড়ে অ্যালবিনো বৈশিষ্ট্যের বিরল জলঢোড়া উদ্ধার

বোদা ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভিডিও ভাইরাল

পঞ্চগড়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

৪টি লাউ বিক্রি ১ টাকায়!