হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড় সীমান্তে চোরাচালানকারী আটক

পঞ্চগড় প্রতিনিধি

বিজিবির হাতে আটক ব্যক্তি। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের ভিতরগড় সীমান্ত এলাকায় শূন্যরেখা অতিক্রমের সময় একজন গরু চোরাচালানকারীকে আটক করেছে ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। আজ শনিবার ভোরে ভিতরগড় বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভিতরগড় বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। শনিবার (২২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে আটজন বাংলাদেশি ভারতের দিক থেকে গরু আনতে শূন্যরেখা অতিক্রমের চেষ্টা করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। পালানোর সময় মো. বুলু (৩৫) নামের এক পাচারকারীকে ঘটনাস্থল থেকে আটক করে বিজিবি। আটক বুলুর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের পকলাভিটা গ্রামে।

আটক বুলু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাঁর সঙ্গে আরও কয়েকজন স্থানীয় পাচারকারী যুক্ত ছিলেন। তাঁরা হলেন মো. জসিম (৪০), মইদল (৩৫), সংগ্রাম (৩২), মো. সাদেক (৩২), আবু খায়ের (২৮), মো. আশরাফুল এবং বাপ্পি (১৫)। তাঁরা সবাই ভারত থেকে গরু এনে বাংলাদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান বুলু মিয়া।

বিজিবি আরও জানায়, আটক বুলু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারচেষ্টার অভিযোগে পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হবে।

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড়ে ঈদগাহে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবককে গণপিটুনি

আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে: সারজিস আলম

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে ডাকাতি, প্রতিবেশী যুবকসহ ৬ ডাকাত গ্রেপ্তার

জাতীয় সংগীত না পারায় গ্রাম পুলিশে নিয়োগ পেলেন না কেউ

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের

পঞ্চগড়ে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

পঞ্চগড়ে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া নিয়ে যা বললেন বিএনপি নেতা