হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে যুবদলের কর্মিসভায় ককটেল বিস্ফোরণ, ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি 

উদ্ধার করা ককটেল। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের বোদা উপজেলায় বেংহারী বনগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড যুবদলের কর্মী সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি ও যুবদলের ৩ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মামলার পর দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে উপজেলার গড়েরডাঙ্গা এলাকায় মানিকপীর বেংহারী ফাজিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এদিন রাতেই ওই ইউনিয়নের ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। এতে ৮৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করা হয়।

ককটেল বিস্ফোরণে আহতরা হলেন—বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন (২০), যুবদলের কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫)।

পুলিশ ও যুবদলের নেতা-কর্মীরা জানান, কর্মিসভা চলাকালে মাদ্রাসার প্রাচীরের বাইরে থেকে কর্মিসভাকে লক্ষ্য করে তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ককটেলগুলো আশপাশের গাছে লেগে বিস্ফোরিত হলে আহত হয় বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মী। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও ৪টি ককটেল উদ্ধার করে পুলিশ।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন বলেন, ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আমরা এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেপ্তারদের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে ডাকাতি, প্রতিবেশী যুবকসহ ৬ ডাকাত গ্রেপ্তার

জাতীয় সংগীত না পারায় গ্রাম পুলিশে নিয়োগ পেলেন না কেউ

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের

পঞ্চগড়ে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

পঞ্চগড়ে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া নিয়ে যা বললেন বিএনপি নেতা

ভোটের পরদিন আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

পঞ্চগড়ে জাল ব্যালটসহ যুবশক্তির নেতা আটক, ৩ বছরের কারাদণ্ড

পরিবর্তনের আশায় ভোট দিলাম: সারজিস

সারজিস–নওশাদের সমর্থকদের মারামারি, আহত ১৩