হোম > সারা দেশ > পঞ্চগড়

সাত দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ।

পোর্ট ইনচার্জ বলেন, পবিত্র শবে কদর, আন্তর্জাতিক মে দিবস ও মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর, সরকারি ও সাপ্তাহিক মিলিয়ে এবার মোট সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত ৭ দিন বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি করা হয়নি। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, সাত দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ওয়াশ ব্লক নির্মাণ: মেয়াদ শেষ হলেও কাজ শুরু হয়নি

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকে স্তব্ধ নয়াবাড়ি গ্রাম

মন্ত্রী হওয়ার পর হঠাৎ অনেক আত্মীয়-স্বজনের আবির্ভাব ঘটে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, এক দিন পর মিলল যুবকের মরদেহ

মা-বাবার চোখের সামনে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ৮ বছরের শিশু নিহত

খোলা আকাশের নিচে পাঠদান, রোদ-বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থীরা

আ.লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার অভিযোগ: কারাগারে মেজর মৌসুমী