হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ঈদগাহে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবককে গণপিটুনি

পঞ্চগড় প্রতিনিধি 

চাঁদা উত্তোলনের অভিযোগে বিটুল নামের যুবককে গণপিটুনি দেওয়া হয়। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদুল ফিতরের নামাজ শেষে ঈদগাহে চাঁদা উত্তোলনের অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। আজ শনিবার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা ও ঈদের জামাতে আশা মুসল্লিরা বিটুল নামে এক যুবককে ধাওয়া করছে। একই সঙ্গে গণপিটুনিও দিচ্ছে। পরে ওই যুবক পাশে থাকা একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

অভিযোগ উঠেছে ঈদগাহের পাশে বসা অস্থায়ী দোকানগুলো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চাঁদা উত্তোলনে যায় বিটুলসহ কয়েক যুবক। দোকানদারদের দাবি, তাঁদের কাছ থেকে মাত্রাতিরিক্ত চাঁদা দাবি করা হয়। প্রতিটি দোকান থেকে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত চাঁদা দাবি ও অনেকের কাছ থেকে তা আদায়ও করা হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্যবসায়ীরাসহ স্থানীয়রা। এই সময় চাঁদা দিতে না চাওয়ায় বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও মালামাল লুট করা হয় বলেও জানান ভুক্তভোগীরা।

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বিটুলকে ধাওয়া করে উপস্থিত লোকজন গণপিটুনি দেয়। এই সময় দুই-একজন তাঁকে রক্ষার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এক বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন বিটুল।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বিএনপির সাবেক ইউনিয়ন কমিটির এক নেতা বলছেন, বিটুল কমিটির সাধারণ সদস্য।

দেবীগঞ্জ থানার ওসি কে এম মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘ঈদ উপলক্ষে অস্থায়ী দোকান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পঞ্চগড়ে নিজের বাসে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

পঞ্চগড়ে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

পঞ্চগড়ে মৌসুমের প্রথম নিলামে বিক্রি হলো ৬৪ হাজার ৩৪৩ কেজি চা, সর্বোচ্চ দর ২৭৫ টাকা

২৪ হাজার ডলারসহ বাংলাবান্ধায় ভারতীয় নাগরিক আটক

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, জামিন পেল সেই শিশু

দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

পঞ্চগড়ে চা-বাগানে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ১

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, শিশুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা