হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি 

গ্রেপ্তার করা যুবক। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৈদ্য নাথ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর গা ঢাকা দিলেও গতকাল শুক্রবার দিবাগত রাতে বোদা উপজেলার ময়দানদীঘি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বৈদ্য নাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ৯ জুলাই বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় বৈদ্য নাথ তাকে চকলেট ও ফলমূল দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতবাড়ির শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

শিশুটির পরিবার জানায়, সে বাড়িতে ফিরে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোদা উপজেলার ময়দানদীঘি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ আদালতে সোপর্দ করা হচ্ছে।

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, এক দিন পর মিলল যুবকের মরদেহ

মা-বাবার চোখের সামনে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ৮ বছরের শিশু নিহত

খোলা আকাশের নিচে পাঠদান, রোদ-বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থীরা

আ.লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার অভিযোগ: কারাগারে মেজর মৌসুমী

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, এক দিন পরই প্রত্যাহার পিআইও বাবুল চন্দ্র রায়

পঞ্চগড়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

পঞ্চগড় আদালত ভবনের বারান্দায় বেঞ্চে শোয়া অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

৫১ বিদ্যালয়ের নিরাপদ পানির প্রকল্পে অনিয়ম

খেলতে গিয়ে বল বাড়িতে পড়ায় ৩ শিশুকে পিটিয়ে আহত

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ