হোম > সারা দেশ > পঞ্চগড়

বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার জেরে ভারতীয়কে আটক করলেন স্থানীয়রা

পঞ্চগড় প্রতিনিধি 

ফাইল ছবি

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছেন স্থানীয়রা।

আজ শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে ভারতীয় নাগরিককে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা।

ভারতীয় ওই নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩০)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশের একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাঁকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতীয় বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের ভাষ্য, তমিজ উদ্দীন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়দের দাবি।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, ‘আমার বাবা কিছুই করেনি। গরু খুঁজতে গেছে। আমার বাবা বয়স্ক লোক। কানে শুনতে পায় না। চলতে পারে না বলেই চলে। কীভাবে কী হয়েছে কিছুই জানি না। আমার বাবাকে ফিরে পেতে চাই। যদি আমার বাবাকে না দেয়, ভারতীয় সেই লোককে যেন ফেরত না দেওয়া হয়। আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা এই লোকটাকে দিয়ে দেব।’

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ভূরুঙ্গামারীতে কৃষক সম্মেলন

দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

পঞ্চগড়ে এক নারীর ঘর থেকে যুবক আটক, থানায় নিয়েছে পুলিশ

কবুতরের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ছিটমহল বিলুপ্তির ১২ বছর: পঞ্চগড়ে ৩৬ এলাকায় পরিবর্তনের ছোঁয়া

শুধু অর্থায়নই নয়, প্রতিবন্ধীদের আশ্রয়কেন্দ্র নির্মাণে শ্রম দিলেন ডাচ স্বেচ্ছাসেবীরা

শিবিরের মিডিয়া সেলের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর এআই-নির্মিত ভুয়া ছবি ছড়ানোর অভিযোগ বিএনপির

ইনডাকশন চুলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু