হোম > সারা দেশ > পঞ্চগড়

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে আব্দুস সালাম (৩৬) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ গ্রামের ভেরসা নদীতে এ ঘটনা ঘটে। 

মৃত আব্দুস সালাম ওই এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে। 

পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সকালে আব্দুস সালাম নামে ওই দিনমজুর বৃষ্টিতে ভিজে বাড়ির পাশে ভেরসা নদীতে মাছ ধরার জন্য যান। এ সময় বজ্রপাতে আহত হয়ে ওই দিনমজুর মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর মাথাসহ পুরো শরীর বজ্রপাত ঝলসে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান। 

ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

৪টি লাউ বিক্রি ১ টাকায়!

বালাইনাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, ঋণের বোঝায় দিশেহারা কৃষক

পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর

ভালো ফলনেও কৃষকের মুখে হাসি নেই, এক টাকায় বিক্রি হচ্ছে চার লাউ

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামানের দুই দিনের রিমান্ড

‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন বিএনপির ১০ হাজার স্বেচ্ছাসেবী’

পঞ্চগড়ে আবারও মোহনীয় রূপে আবির্ভাব কাঞ্চনজঙ্ঘার, মুগ্ধ পর্যটকেরা

পানির ন্যায্য হিস্যা দিয়ে নিজেকে বন্ধুপ্রতিম দেশ প্রমাণ করবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী