হোম > সারা দেশ > পাবনা

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলের পাশে দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত অভিযোগে সোহান ইসলাম (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুজন মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। আর আটক সোহান ইসলাম পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দারুল আমান ট্রাস্টে আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে সংলগ্ন এলাকায় দোকান বসানো নিয়ে সুজন ও সোহানের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সোহান ধারালো ছুরি দিয়ে সুজনকে আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সোহান ইসলামকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পাবনায় স্বামীর বেধড়ক পিটুনিতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

‘নেশার টাকার জন্য’ বাবাকে কুপিয়ে খুন

পাবনা জেলা বার সমিতির নতুন সভাপতি মাসুদ, সম্পাদক মলয়

দাঁড়িপাল্লার নির্বাচনে অংশ নেওয়ায় পাবনায় হামলা-লুটপাটের অভিযোগ

ফল পুনর্গণনার দাবিতে পাবনায় বিএনপির নেতা-কর্মীদের ডিসি অফিস ঘেরাও

ধানের শীষের নির্বাচন করায় আ.লীগ কর্মীর বাড়ি ও বিএনপি অফিসে হামলা

পাবনা-৫ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই চলছে

পাবনা-৩ আসনে ২১ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

চাটমোহরে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার