হোম > সারা দেশ > নোয়াখালী

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

নোয়াখালী প্রতিনিধি

আবু বক্কর সিদ্দিক সুমন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর চাটখিল পৌরসভায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু বক্কর সিদ্দিক সুমন (৪০) নামের এক অটোরিকশাচালককে আটক করে মারধর করেছে এলাকাবাসী। পরে তাঁর পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগানো হয়। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে চাটখিল থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়।

আটক আবু বক্কর সিদ্দিক সুমন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলা কোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার চাটখিল পৌরসভার এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালান অটোরিকশাচালক সুমন। ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত সুমনের চেহারা ও পরিচয় নিশ্চিত করেন।

আজ দুপুরে সুমন আবারও ওই এলাকায় অটোরিকশা নিয়ে এলে স্থানীয় জনতা তাঁকে চিনে ফেলে। একপর্যায়ে চারপাশ থেকে ঘিরে ধরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। এ সময় উত্তেজিত জনতা শাস্তিস্বরূপ তাঁর পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেয়।

খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমনকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ জানান, অভিযুক্ত সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর হাতিয়া: বৃষ্টি-জোয়ারে ২৫ হাজার হেক্টরের ফসলের ক্ষতি

নোয়াখালীতে মৎস্য প্রকল্প দখল করে ৩০ লাখ টাকার মাছ লুট, মানববন্ধনে হামলার চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল