হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ৪ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

প্রতিনিধি, নোয়াখালী

চার বছর মেয়াদ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স তিন বছরে নামিয়ে আনার ঘোষণা বাতিলসহ চার দফা দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্যসচিব মো. আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, 'এক সময় ডিপ্লোমা ছিল তিন বছর, সেটাকে বর্তমান সভাপতি আন্তর্জাতিক মান দেওয়ার জন্য চার বছর করেছেন। কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রী পুনঃরায় এটাকে তিন বছরে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন, যা অযৌক্তিক।'

এ সময় তাঁরা স্পেশাল ইনক্রিমেন্ট, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণসহ নানান দাবি জানান। তাঁদের দাবি দ্রুত মানা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তাঁরা।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর