হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ার সাগুরিয়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে সাত ঘর

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

গতকাল রাতে সাগুরিয়া বাজারে হোটেল, গুদামঘর, বসতঘরসহ সাতটি ঘর পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগুরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হোটেল, গুদামঘর, বসতঘরসহ সাতটি ঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার সাগুরিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সাগুরিয়া বাজারের নকশিবাংলা রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত আশপাশের গুদামঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে নকশিবাংলা রেস্টুরেন্ট, বাজারের ব্যবসায়ী প্রিয়তোষ বাবুর তিনটি গুদামঘর, বহুমুখী ও সাখাওয়াতের গুদামঘর এবং ফখরুলের একটি বসতঘর পুড়ে যায়।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিক ফখরুল ইসলাম ওরফে গাছ ব্যবসায়ী ফখরুল।

প্রত্যক্ষদর্শী রায়হান, রাজীবসহ স্থানীয়রা জানান, আগুন লাগার পর তাঁরা নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ঘরে ঢুকে গৃহকর্তাকে গলা কেটে হত্যার চেষ্টা

ভাড়া বাসায় তরুণীদের আটকে রেখে বানাতেন পর্নো ভিডিও, দুই ছেলেসহ দম্পতি গ্রেপ্তার

বেগমগঞ্জে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগী গুলিবিদ্ধ

সুবর্ণচরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের প্রতিবাদ

দেশের সর্বোচ্চ বৃষ্টি হাতিয়ায়, পানিবন্দী জনজীবন

রক্ত দেওয়ার কথা বলে বিকাশে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র, সংকটাপন্ন প্রসূতি

নোয়াখালীতে চাঁদাবাজি করতে গিয়ে পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

নোয়াখালীতে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

নোয়াখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

নোয়াখালীতে ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার