হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও, দিনভর দাঁড়িয়ে ফিরলেন উপকারভোগীরা

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন পরিষদ ভবন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাল বিতরণের সঙ্গে সম্পৃক্ত ইউপি সচিবসহ সকলকে দায়ী করছেন উপকারভোগীরা। আজ রোববার বিকেলে চরহাজারী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় চাল না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপকারভোগীরা।

ইউপি ভবনের লোকজন ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া উপজেলা পরিষদ থেকে ২৭২ বস্তা ভিজিএফের চাল অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য চরহাজারী ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয়। ওই চাল ১০ কেজি হারে ১৩৬০ জনের মাঝে বিতরণের জন্য উপকারভোগীদের স্লিপ দেওয়া হয়। স্লিপের ১২৫৬ জনকে চাল দেওয়ার পর জানানো হয় চাল শেষ। গুদাম ঘর থেকে ২১ বস্তা উধাও হয়ে যায়। অথচ আরও ১০৪ জন উপকারভোগী স্লিপ নিয়ে সকাল থেকেই প্রচণ্ড রোদে পরিষদের সামনে দাঁড়িয়ে ছিলেন। উপকারভোগীরা প্রশ্ন তুললে কোনো জবাব ছাড়াই পরিষদের সবাই তালা বন্ধ করে চলে যান।

কুলসুম নেছা নামের এক উপকারভোগী বলেন, ‘আমাকে স্লিপ দিয়েছে, সকাল থেকে বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছি। কিন্তু এখন বলতেছে চাল নাই, দিতে পারবে না। তাহলে সরকারের দেওয়া চাল কোথায় গেল?’

অপ্রস্তুত হয়ে চরহাজারী ইউনিয়ন পরিষদের সচিব মো. গাউছাল আবরার উদ্দিন বলেন, ‘কী হয়েছে বুঝে উঠতে পারছি না। কিনে হলেও আমি কাল চালের ব্যবস্থা করব।’

এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘আমি গতকাল নির্দিষ্ট পরিমাণ চাল বুঝিয়ে দিয়েছি সচিবের কাছে। আজ ঘটনাটি শুনেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেব।’

ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

নোয়াখালীতে ছাত্রী হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে ট্রাক্টর-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নোয়াখালীতে আ.লীগ অফিসের সামনে মাইকে স্লোগান, পুলিশ দেখে পালালেন যুবক

নোয়াখালীতে পরীক্ষাকেন্দ্রে মাথায় ফ্যান পড়ে পরীক্ষার্থী আহত

সুবর্ণচরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালীতে নগদ টাকাসহ ৩ জুয়াড়ি আটক

নোয়াখালীতে জবাই করা শিয়াল উদ্ধার, আটক ১

নোয়াখালীতে বিদেশি মদসহ একজন আটক

নোয়াখালীর বেগমগঞ্জে তিনটি ইটভাটাকে জরিমানা