হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগী গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি

গুলিবিদ্ধ সেন্টু মিয়া। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে বিএনপি নেতাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তির নাম ইয়াছিন সেন্টু (৪৫)। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেট এলাকার ওবায়দুলের চা-দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তদের গুলির লক্ষ্য ছিলেন জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজি আবুল কাশেম। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর সহযোগী ইয়াছিন সেন্টুর বুকে লাগে। এ সময় আবুল কাশেমের হাতেও গুলির আঁচড় লাগে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা হাজি আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজার হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করছেন। ঘটনার রাতে তিনি হকার্স মার্কেটের কার্যালয়ে অবস্থান করছিলেন। পরে সেখান থেকে বের হয়ে সহযোগী সেন্টুকে নিয়ে মার্কেটের মুখে ওবায়দুলের চা-দোকানের সামনে বসেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ ইয়াছিন সেন্টুকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান খান জানান, হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সুবর্ণচরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের প্রতিবাদ

দেশের সর্বোচ্চ বৃষ্টি হাতিয়ায়, পানিবন্দী জনজীবন

রক্ত দেওয়ার কথা বলে বিকাশে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র, সংকটাপন্ন প্রসূতি

নোয়াখালীতে চাঁদাবাজি করতে গিয়ে পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

নোয়াখালীতে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

নোয়াখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

নোয়াখালীতে ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক

নোয়াখালীতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ৭ মাসের অন্তঃসত্ত্বা, মামলা

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫