হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

জব্দ করা সরকারি চাল। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার নামের এক জামায়াত নেতার বাড়িতে সরকারি চাল মজুত করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ৯৯ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

অভিযুক্ত আবদুস সামাদ সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজববার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির।

স্থানীয় একাধিক সূত্র জানায়, অনেক দিন ধরে জামায়াত নেতা সামাদের বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হয়। সরকারি চালগুলো তিনি বিভিন্ন লোকজনের কাছে অধিক মূল্যে বিক্রি করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁর বাড়িতে গিয়ে দেখতে পান একটি কক্ষে ৯৯ বস্তা সরকারি চাল মজুত রয়েছে। একপর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে বিষয়টি সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চরজব্বার থানায় অবহিত করা হয়। কিন্তু সকালে বিষয়টি প্রশাসনকে জানালেও দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনার পর জামায়াত নেতা সামাদ গা ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে জামায়াত নেতা আবদুস সামাদ বলেন, চালগুলো তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে ক্রয় করেছেন। এর বাইরে কোনো কথা না বলেই ফোন কেটে দেন।

জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছে। আবদুস সামাদের বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল পাওয়া গেছে। আপাতত চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তাঁর চাল ফেরত দেওয়া হবে। না হয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভরা মৌসুমেও হাতিয়ায় ইলিশের আকাল, ২০ ঘাটের লক্ষাধিক মানুষের মানবেতর জীবন

সুবর্ণচরে ঘাট ইজারা বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

হাতিয়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে ভূমিহীন সমাবেশ

নোয়াখালীতে বালুর স্তূপ থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিব নিহত

ইতালিতে তিন বাংলাদেশি খুন, সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ

ইতালিতে স্ত্রী-সন্তানসহ প্রবাসী খুন: গত বছর নোয়াখালীর বাড়িতে চিঠিতে হুমকি দিয়েছিল ‘লাল বাহিনী’

ইতালিতে খুন বাংলাদেশি পরিবারের বাড়ি নোয়াখালী

নোয়াখালীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ দুজনকে আটকে পুলিশে দিলেন স্থানীয়রা