হোম > সারা দেশ > নোয়াখালী

আপত্তির কারণে ‘ফজলুল আজিম মাছঘাট’-এর নাম পরিবর্তন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

হাতিয়ায় ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

দুই মাস আগে উদ্বোধন করা নোয়াখালী হাতিয়ায় ফজলুল আজিম মাছঘাটের নাম পরিবর্তন করা হয়েছে। আজ রোববার উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের এই ঘোষণা দেন ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ব্যবসায়ী সুমন তালুকদার বলেন, ‘ঘাটের আগের নাম ছিল ফজলুল আজিম মাছঘাট। এটি পরিবর্তন করে হাতিয়া ফিশারিজ ঘাট রাখা হয়েছে। এর অবস্থান বুড়িরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সূর্যমুখী বাজারের দক্ষিণ পাড়ে।’

এর আগে হাতিয়ার সাবেক সংসদ প্রকৌশলী ফজলুল আজিমের নামে এই ঘাট দুই মাস আগে উদ্বোধন করা হয়। গত দুদিন আগে ঘাটে আনুষ্ঠানিকভাবে মাছ বেচাকেনা শুরু করা হয়। কিন্তু ফজলুল আজিমের পক্ষ থেকে তাঁর নামে কোনো ঘাট না করার জন্য বলা হয়। পরে আজ রোববার ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম পরিবর্তনের ঘোষণা দেন। নতুন নাম দেওয়া হয় হাতিয়া ফিশারিজ ঘাট।

এ সময় হাতিয়া ফিশারিজ ঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোমিন উল্যাহ রাসেল, সাধারণ সম্পাদক আহসান উদ্দিন, কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন, মৎস্য ব্যবসায়ী সুমন তালুকদার, রহিম উদ্দিন, শাহাব উদ্দিন, মো. ওসমান, রুবেল উদ্দিন রনি, মো. আরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর