হোম > সারা দেশ > নোয়াখালী

বিদ্যুতের তারে জড়িয়ে হাত হারানো মাহমুদকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোয়াখালীর মাইজদীতে বিদ্যুতের তারে জড়িয়ে হাত হারানো মাহমুদুন নূর মাহমুদকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁর বাবা আনোয়ারুল করিমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রুল জারি করেন। 

বিদ্যুৎসচিব, নোয়াখালীর পৌর চেয়ারম্যান, পিডিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

একই সঙ্গে ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন আদালত, যাতে পিডিবির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নোয়াখালীর ডিসি ও ফায়ার সার্ভিসের ডিজিকে রাখা হয়েছে। কমিটিকে ঘটনা তদন্ত করে আগামী ২৮ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। 

সাকিব মাহবুব আজকের পত্রিকাকে জানান, গত ৮ মার্চ মাইজদীর জামে মসজিদ মোড়সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজে বিদ্যুতের তারে জড়িয়ে হাত পুড়ে যায় মাহমুদুন নূরের। পরে তাঁর বাঁ হাত কেটে ফেলতে হয়েছে। মাহমুদুন নূর এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বলেও জানান তিনি।

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনার অভিযোগ

দলের বিভেদের সুযোগে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জয়নুল আবদিন ফারুক

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু