হোম > সারা দেশ > নোয়াখালী

ঘরে ঢুকে গৃহকর্তাকে গলা কেটে হত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সালেহ আহমেদ (৫০) নামে এক ব্যক্তির গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

আহত সালেহ আহমেদ ওই এলাকার মৃত ছেরাজুল হকের ছেলে। তিনি পেশায় স-মিল শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সালেহ আহমেদ। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে পালিয়ে যায়। এদিকে পাশের ঘর থেকে গোঙানির শব্দ শুনে ছুটে এসে পরিবারের সদস্যরা তাঁকে আহত অবস্থায় দেখতে পান।

সালেহ আহমেদকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে চিকিৎসকরা তাঁকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের দাবি, রাতে অজ্ঞাত ব্যক্তি ঘরে ঢুকে সালেহ আহমেদকে গলা কেটে হত্যার চেষ্টা করে। তবে ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি। এ কারণে ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন বলেন, ‘ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর