হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলার চৌমুহনী চৌরাস্তা-মাইজদী সড়কে চলন্ত বাস থেকে পড়ে মো. রাজু (২৮) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। গতকাল বুধবার (২ এপ্রিল) রাতে মাইজদী বাজার আয়কর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের কামলা বাড়ির সাখায়েত উল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশে ছেড়ে আসে। বাসটি মাইজদী বাজার আয়কর অফিসের সামনে এলে চালকের সহকারী (হেলপার) রাজু চলন্ত বাসের দরজা থেকে হঠাৎ সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসের সঙ্গেই ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, রাজু অসাবধানতাবশত বাস থেকে পড়ে মারা যান। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীতে ৩ জনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে হামলাকারী নিহত

হাতিয়ায় জাহাজমারা উচ্চবিদ্যালয়ে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

১৭ ঘণ্টা পর এমভি সুগন্ধা লঞ্চের যাত্রীদের উদ্ধার

১৫ ঘণ্টা ধরে চরে আটকা এমভি সুগন্ধা, যাত্রীদের দুর্ভোগ

ইউএনওর আপত্তিকর ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরির দাবি

মাংস খেতে চাওয়ায় মাকে ‘মারধর’, ছেলের গলায় পানির কলসি ঝুলিয়ে ঘোরানো হলো বাজারে

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও, দিনভর দাঁড়িয়ে ফিরলেন উপকারভোগীরা

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি