হোম > সারা দেশ > নোয়াখালী

মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু উভয়ে অসাম্প্রদায়িক নেতা: ভারতীয় হাইকমিশনার

নোয়াখালী প্রতিনিধি

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘মহাত্মা গান্ধীর আদর্শ, নীতি–দর্শন বর্তমান বিশ্বের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সহায়ক ভূমিকা পালন করবে। বৈশ্বিক সন্ত্রাসবাদ বন্ধে মহাত্মা গান্ধীর শান্তি ও সম্প্রীতিকে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধী উভয়ে অসাম্প্রদায়িক নেতা। তাদের মতাদর্শ বিশ্বের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’ 

মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আজ সোমবার নোয়াখালীর সোনাইমুড়ী গান্ধী আশ্রম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানায় দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন। 

মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মজয়ন্তী ও গান্ধী আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে নোয়াখালীতে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব পিস ক্যাম্পের সমাপনীও ঘোষণা করা হয়। ক্যাম্পে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কেনিয়া, সুইডেন, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশের ৩৫০ জন প্রতিনিধি অংশ নেন।

নোয়াখালীর ৫ গ্রামের কয়েকটি পরিবারে আজ ঈদ

দ্বীপ উপজেলা হাতিয়া: অব্যাহত নদীভাঙনে দিশেহারা

মেঘনা পাড়ে হাঁটতে গিয়ে কৃষক দেখলেন ছিপছিপে পানিতে নিস্তেজ ২০ কেজির কোরাল

নোয়াখালীতে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগে ট্রাকচাপায় শিশু নিহত

প্রতারণার ফাঁদে গরু ব্যবসায়ীরা, ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলেন অভিযুক্তরাই

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক

গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু