হোম > সারা দেশ > নোয়াখালী

প্রশাসন অন্ধ, তাই কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না: কাদের মির্জা

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

প্রশাসন অন্ধ, তাই কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না বলে অভিযোগ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। যুক্তরাষ্ট্রে ১৪ দিনের ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরে আজ বুধবার বিকেলে এসব কথা বলেন তিনি। 

বসুরহাট পৌর হলে দলীয় নেতা-কর্মীদের দেওয়া সংবর্ধনা সভায় কাদের মির্জা বলেন, ‘অস্ত্র আর অর্থের কাছে রাজনীতি জিম্মি নয়। প্রশাসন অন্ধ থাকার কারণে এখনো কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না।’ 

কাদের মির্জা আরও বলেন, ‘আমি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর কোম্পানীগঞ্জের শান্তি বিঘ্নিত করা হয়েছে। এভাবে আর কত দিন চলবে। প্রশাসন আমার সঙ্গে অন্যদের তুলনা করে, এটা আমার খুবই কষ্ট লাগে। সন্ত্রাসী হামলা করে আমার দলের কয়েকজন নেতাকে গুরুতর আহত করা হয়েছে। কেউ কেউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। কিন্তু পুলিশ অন্ধের ভূমিকায় রয়েছে। পুলিশ প্রশাসন আমার কর্মীদের গ্রেপ্তার করেছে। আমার দলের কর্মী নুর হোসেন খানসাবের বিরুদ্ধে ১৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’ 

আল্লাহ আছেন, তিনি বিচার করবেন উল্লেখ করে কাদের মির্জা বলেন, ‘বিচার শুরু হয়ে গেছে, এদের কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েছে, কেউ স্ট্রোক করছে, এরা রাস্তায় দুর্ঘটনায় মারা যাবে।’

উল্লেখ্য, গত ২৯ জুলাই (বৃহস্পতিবার) কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফলোআপ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কাদের মির্জা। ছয় মাস পর তিনি পুনরায় চিকিৎসা ফলোআপের জন্য আমেরিকা যাবেন।  

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর