হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে গভীর রাতে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিলে গভীর রাতে ঘরে ঢুকে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম তাহেরা বেগম (৬৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও তাহেরা বেগমের স্বজনদের ধারণা, চুরি করতে ঘরে ঢোকার পর দুর্বৃত্তদের দেখে ফেলায় তাহেরাকে হত্যা করা হয়। যদিও তাঁর ছেলে তারেক জানিয়েছেন, ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি। এটি চুরি না পরিকল্পিত হত্যাকাণ্ড, পুলিশ তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি।

তাহেরা বেগম মুন্সিবাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। তিনি ছেলে তারেককে নিয়ে ওই ঘরে বসবাস করতেন।

জানা গেছে, খিলপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল মতিনের মৃত্যুর পর তাঁর ছেলে তারেক ব্যবসাপ্রতিষ্ঠান চালাতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তারেক বাজার থেকে ফেরার পর খাওয়াদাওয়া শেষে মা-ছেলে দুই কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে জখম অবস্থায় ওই বৃদ্ধা তাঁর ছেলের কক্ষের কাছে গিয়ে চিৎকার করতে থাকেন। তারেক জেগে দেখেন তাঁর মায়ের শরীর দিয়ে রক্ত ঝরছে। ওদিকে ঘরের ভেন্টিলেটর ফ্যান খোলা। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাহেরাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারেক জানান, তাঁদের ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি। চোরদের দেখে ফেলায় তাঁর মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়ে থাকতে পারে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা দুর্বৃত্তদের দেখে ফেলায় ওই নারীকে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর হাতিয়া: বৃষ্টি-জোয়ারে ২৫ হাজার হেক্টরের ফসলের ক্ষতি

নোয়াখালীতে মৎস্য প্রকল্প দখল করে ৩০ লাখ টাকার মাছ লুট, মানববন্ধনে হামলার চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল