হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আঘাতে মো. হোসেন (৬৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামপুর এলাকার আবদুল খালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রামপুর ইউনিয়নের জাহিদ হাসান (১৯), মেহেদী হাসান (২১), আহসান উল্যাহ সাজু (২৬), আনোয়ার হোসেন (৬৫) ও মুছাপুর ইউনিয়নের মো. ইসমাইল (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় মোতাহের তার খালাতো ভাই আব্দুল গফুর ও আব্দুর রহমানসহ কয়েক জন অপর পক্ষ আহছান উল্যাহ সাজুদের বাড়িতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় মোতাহার হোসেনের বাবা মো. হোসেন ঝগড়া থামাতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁর চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসক আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত মো. হোসেন দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে আঘাতে মারা গেছেন বলে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছে। ৫ আসামিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়েছে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর