হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী ফেরি মহানন্দা মেঘনা নদীর মাঝ চরে আটকা পড়েছে। এতে ফেরিতে থাকা দুই শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীর একটি ডুবো চরে ফেরিটি আটকে যায় বলে জানিয়েছেন ফেরির মাস্টার মো. করিম।

তিনি জানান, ফেরিটিতে দুই শতাধিক যাত্রী ছাড়াও পণ্যবাহী ১৬টি যানবাহন রয়েছে।

যাত্রীরা অভিযোগ করেন, নদীতে নাব্যতা সংকট এবং সময়মতো ফেরি না ছাড়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ফেরি আটকে থাকায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে কাঠের নৌকায় করে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

যাত্রীরা জানান, দ্রুত নদী ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা না হলে বর্ষা মৌসুমে এ ধরনের সমস্যা আরও বাড়তে পারে।

ফেরির মাস্টার মো. করিম বলেন, ‘ঘাটে নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে ফেরি ছাড়তে প্রায় ১০ মিনিট দেরি হয়েছে। সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভাটার শেষ সময়ে ফেরি ছাড়ায় ডুবো চরে আটকে যায়।’

তিনি আরও বলেন, ‘দুপুরে জোয়ার এলে পানি বাড়ার পর ফেরিটি ভাসমান হলে পুনরায় চলাচল শুরু করা যাবে।’

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনার অভিযোগ

দলের বিভেদের সুযোগে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জয়নুল আবদিন ফারুক

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি’: সোনাগাজীতে হাসনাত আবদুল্লাহ

সপ্তম শ্রেণির ছাত্রীর উত্তরপত্র ভাইরাল, শিক্ষককে ‘বাবা’ সম্বোধন

নোয়াখালীতে দুই হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা, অনুমোদনহীন শয্যা বন্ধ

ভরা মৌসুমেও হাতিয়ায় ইলিশের আকাল, ২০ ঘাটের লক্ষাধিক মানুষের মানবেতর জীবন