হোম > সারা দেশ > নোয়াখালী

কাদের মির্জার অনুসারী শেখ সালমান রাহাত গ্রেপ্তার

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী শেখ সালমান রাহাতকে (২২) কোম্পানীগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কেজি স্কুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শেখ সালমান রাহাত বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে।

শেখ সালমান রাহাত কোম্পানীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দুটি তদন্তাধীন মামলার এজাহারভুক্ত আসামি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর