হোম > সারা দেশ > নোয়াখালী

গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ‘গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তার হিসাব দেওয়া সম্ভব নয়। যদি হিসাব দিতে যায়, তাহলে দিনের পর দিন চলে যাবে।’

আজ সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজিত রিসার্চ ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘আমরা খুবই অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। যার জন্য আমাদের একটু চিন্তা করতে হয়—কোনটা আগে করব, কোনটা পরে করব। হয়তো কিছু বিষয়ে আগে থেকে ধারণা আছে আমাদের; তাই কিছু কাজ এগিয়ে নিতে পারছি।’

শিক্ষকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘শিক্ষকদের কারও কারও রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। তবে সেটি বিশ্বাসের মধ্যেই রাখতে হবে। কিন্তু সেই রাজনীতিকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আনা যাবে না, আর এটা সব শিক্ষার্থীর দায়িত্ব। কেউ যদি মনে করেন রাজনীতি করবেন, তাহলে আমরা বলব, অবশ্যই করবেন। তবে তার জন্য আপনাকে রাজনীতির অঙ্গনে যেতে হবে। রাজনীতিতে ভালো নেতৃত্বের দরকার আছে। সেখানেও আপনি সম্মান পাবেন। তাই রাজনীতি আপনি বিশ্ববিদ্যালয়ে আনবেন না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হায়দার আলী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোসেন উদ্দিন শেখর, নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

এর আগে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রিসার্চ ফেয়ারের উদ্বোধন করেন। পরে রিসার্চ ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও সংগঠনের স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে ৭০ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং ৩১ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

হাতিয়ায় জাহাজমারা উচ্চবিদ্যালয়ে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

১৭ ঘণ্টা পর এমভি সুগন্ধা লঞ্চের যাত্রীদের উদ্ধার

১৫ ঘণ্টা ধরে চরে আটকা এমভি সুগন্ধা, যাত্রীদের দুর্ভোগ

ইউএনওর আপত্তিকর ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরির দাবি

মাংস খেতে চাওয়ায় মাকে ‘মারধর’, ছেলের গলায় পানির কলসি ঝুলিয়ে ঘোরানো হলো বাজারে

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও, দিনভর দাঁড়িয়ে ফিরলেন উপকারভোগীরা

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

সুবর্ণচরে অতিরিক্ত বালুবোঝাই ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান, আটক ৯

নোয়াখালী খাল থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার