হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনা সদরের কান্দুলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. এনামুল হক (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত এনামুল হক বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল এলাকায় শুঁটকির ব্যবসা করতেন। পাশাপাশি ঢাকায় তাঁদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যা তাঁর অন্য ভাইয়েরা দেখাশোনা করেন। ব্যবসায়িক কাজে সম্প্রতি তিনি ঢাকায় গিয়েছিলেন।

আজ ভোরে ঢাকা থেকে রওনা হয়ে দুপুর ১২টার দিকে নেত্রকোনায় পৌঁছান এনামুল। পরে সিএনজিচালিত অটোরিকশায় মোহনগঞ্জের দিকে রওনা হন। বেলা সাড়ে ১২টার দিকে জেলা সদরের কান্দুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের খেতে পড়ে যায় এবং এনামুল মাথায় গুরুতর আঘাত পান। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের আত্মীয় আবদুল কাসেম আজাদ বলেন, ব্যবসার কাজে ঢাকা গিয়েছিলেন এনামুল। দ্রুত ফেরার জন্য ট্রেনে না চড়ে বাসে করে রওনা হন। নেত্রকোনা থেকে বাড়ি ফেরার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষের তাঁর মৃত্যু হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। তবে দুই চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি আশানুরূপ নয়: ডেপুটি স্পিকার

কেন্দুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

নেত্রকোনার আকস্মিক বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের তিনজন চাকরিচ্যুত

রাতে কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ, ভোরে পুকুরে মিলল বৃদ্ধের লাশ

নেত্রকোনায় সীমান্তবর্তী নদ-নদী দিয়ে ঢুকছে পাহাড়ি ঢল, প্লাবিত ৪০ গ্রাম

ঋণ কমাতে গিয়ে আসামি, গ্রেপ্তার আতঙ্কে কৃষকের মৃত্যু

দুর্গাপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাচার ঘরে ডাকাতি, আটক ৩

যুবককে স্টেশন থেকে পেটাতে পেটাতে নেওয়া হলো গ্রামে, বেঁধে রাখার পর গেল প্রাণ

খালিয়াজুরীতে ধনু নদ থেকে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা