হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় মাদক সেবনের দায়ে দম্পতির তিন মাসের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় মাদক সেবনের দায়ে দম্পতির তিন মাসের কারাদণ্ড। ছবি: সংগৃহীত

নেত্রকোনায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে এক দম্পতিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার স্বপ্লদুগিয়া গ্রামের রুবেল মিয়া (২৮) ও তাঁর স্ত্রী রুমা আক্তার মৌ (৩২)।

জানা গেছে, আজ রোববার বিকেলে উপজেলার স্বপ্লদুগিয়া গ্রামে তাঁদের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ওই দম্পতিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁদের অর্থদণ্ডও করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকেলেই তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’

নেত্রকোনায় পিডিবির অনিরাপদ সংযোগ তারে বিদ্যুতায়িত হয়ে গাভির মৃত্যু

কর্মস্থলেই অসুস্থ-রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার

কলমাকান্দায় ছড়ায় ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনায় অনলাইনে জুয়া খেলার সময় হাজির পুলিশ, যুবক আটক

বাবাকে দেখে ছুটে যাওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে প্রাণ গেল শিশুর

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

‘হুজুরদের লোভ বেড়ে গেছে’ বলায় মাথা ন্যাড়া করার অভিযোগ

ফেসবুকে দুই মাসের পরিচয়েই নাম-ধর্ম বদলে মোহনগঞ্জের লিজাকে বিয়ে চীনা যুবকের

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: মাদ্রাসাশিক্ষকের পর এবার নবজাতকের ডিএনএ সংগ্রহ

মোহনগঞ্জে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু