নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোলাম কিবরিয়া খোকন উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি এর আগে সিংধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পান। তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহমেদ নূরী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, বারহাট্টা শহরের মডেল স্কুলের মোড়ে একটি ল্যাব ভাঙচুরের ঘটনায় করা মামলায় গোলাম কিবরিয়া খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।