হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ৪

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর থানা। ফাইল ছবি

নেত্রকোনা আদালত এলাকা থেকে রাকিবুল ইসলাম (৩২) নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অপহৃত যুবককে এখনো উদ্ধার করা যায়নি।

গতকাল বৃহস্পতিবার রাতে শহরের কুরপাড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এর আগে মামলার সাক্ষী দিতে গিয়ে আদালত এলাকা থেকে অপহরণের শিকার হন রাকিবুল ইসলাম। তিনি কেন্দুয়া উপজেলার দেওপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম গতকাল একটি মামলায় সাক্ষী দিতে নেত্রকোনা আদালতে যান। আদালতের প্রাঙ্গণে পৌঁছামাত্রই আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাঁকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যান। রাতে রাকিবুলের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রীর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

তাৎক্ষণিক বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। পরে পুলিশের পরামর্শ অনুযায়ী অপহরণকারীদের মুক্তিপণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। রাতে শহরের কুরপাড় এলাকায় মুক্তিপণ নিতে গেলে অপহরণকরী চক্রের চার সদস্যকে আটক করে ডিবি পুলিশ।

জানতে চাইলে ডিবির ওসি তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃত যুবককে উদ্ধার করা যায়নি। তাই তদন্ত ও অপহৃত যুবককে উদ্ধারের স্বার্থে আটক ব্যক্তিদের নাম প্রকাশ যাচ্ছে না। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মাছ ধরার জালে আটকা ১০ ফুট লম্বা অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—বক্তব্যের অভিযোগে ওসি প্রত্যাহার

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে মা ও দুই মেয়ে নিহত

কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত, একজন গুরুতর আহত

দুর্গাপুরে বিজিবির অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিল জব্দ

পূর্বধলায় পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

ভিজিএফ কার্ড না দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে ঝোলানোর হুমকি ছাত্রদল নেতার

নেত্রকোনায় কোরবানির পশুর হাটের স্থান নির্ধারণ নিয়ে সংঘর্ষ

ডেপুটি স্পিকারের ঈদ উপহার পেল দুর্গাপুরের চার শহীদ পরিবার