হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় অবৈধভাবে মজুত করা ৩১০০ লিটার ডিজেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

ঠাকুরাকোনা বাজারের দুই প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনায় অবৈধভাবে মজুতের অভিযোগে ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।

ঠাকুরাকোনা বাজারের দুই প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অভিযানকালে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পাশাপাশি ওই দুই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলায় জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত রাখতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দুর্গাপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুজন আটক

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ ইসলাম

চুরি করা ট্রান্সফরমারের যন্ত্রাংশ আনতে গিয়ে আটক যুবক

চোরাই কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

চালে উঠে পেয়ারা পাড়ছিলেন যুবক, বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি আশানুরূপ নয়: ডেপুটি স্পিকার

নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কেন্দুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

নেত্রকোনার আকস্মিক বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের তিনজন চাকরিচ্যুত