হোম > সারা দেশ > নেত্রকোণা

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা শহরের কেন্দুয়া প্রেসক্লাবের সামনে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দুয়া প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক হারেছউদ্দিন ফকির, সমরেন্দ্র বিশ্বশর্মা, আশরাফউদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম, রাখাল বিশ্বাস ও সালাহউদ্দিন সালাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে নির্মম এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কেন্দুয়া প্রেসক্লাবের সম্পাদক আবদুল হাই সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো মিশুকচালকের মরদেহ উদ্ধার