হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্ত মুন্না মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার (২৩ জুন) ভোর সোয়া ৫টার দিকে জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাঁকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার মুন্না মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের রানা হিজল গ্রামের শহিদ আলমের (ছোট্টন) ছেলে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে মুন্নাকে আদালতে পাঠানো হয়েছে।