হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২

নেত্রকোনা ও দুর্গাপুর প্রতিনিধি

ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে এক কিশোরী ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক পাচারকারীসহ ওই কিশোরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটক ব্যক্তি সিলভার চাকমা দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া কিশোরী (১৪) উপজেলার বরইগঞ্জ এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় পুশ ইন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি টহল কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১১৫৬/৮-এস সংলগ্ন ফারংপাড়া গ্রামের বটতলা এলাকা থেকে তাঁদের আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই কিশোরীর অধিকাংশ আত্মীয়স্বজন ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করেন। তাঁদের কাছে যাওয়ার উদ্দেশ্যে সে সিলভার চাকমার সহযোগিতা নেয়। এ সময় সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি তাঁদের আটক করে।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া কিশোরীকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো মিশুকচালকের মরদেহ উদ্ধার

ভ্যানে বিশেষ কৌশলে লুকানো ১৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক যুবক

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ‘পেট্রল’ ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু