হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

গ্রেপ্তার লিটন তালুকদার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা লিটন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি হাফিজুল ইসলাম হারুন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের নওহাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিটন তালুকদার কার্যক্রম নিষিদ্ধ মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি পৌর শহরের নওহাল এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন তালুকদার একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে তিনি নিজের ব্যাংক হিসাবের একটি চেক জমা রাখেন। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করে। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘এনআই অ্যাক্টের (চেক ডিজঅনার) মামলায় লিটন তালুকদারের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো মিশুকচালকের মরদেহ উদ্ধার

ভ্যানে বিশেষ কৌশলে লুকানো ১৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক যুবক

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ‘পেট্রল’ ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুরে নৌকাডুবি, সাঁতরে মা বাঁচলেও প্রাণ গেল ছেলের

মাদক সেবনের মামলায় গ্রেপ্তার পৌর ছাত্রদল নেতা, বহিষ্কার

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদীর কারাদণ্ড