হোম > সারা দেশ > নেত্রকোণা

অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার বিদ্যুৎকর্মী, দুই নারী গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ইছবপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিদ্যুৎকর্মীরা। এ সময় ১০-১২ জনের একটি দল বিদ্যুৎকর্মীদের মারধর করে তাঁদের কাছে থাকা প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেন এবং কিছু সময় আটকে রাখেন। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

গতকাল মঙ্গলবার দুপুরে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর গ্রামে ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে বিদ্যুৎকর্মীদের উদ্ধার করে।

গ্রেপ্তার দুই আসামি হলেন উপজেলার ইছবপুর গ্রামের মো. সাইদুল ইসলামের স্ত্রী নুরুন্নাহার (৪২) ও মৃত মজিবর রহমানের স্ত্রী আইরিন বেগম (৪৫)।

পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী বকেয়া বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার, মিটার রিডার, লাইনম্যানসহ একটি দল ইছবপুর গ্রামে যায়।

সেখানে সাব্বির আহম্মেদ কাজলের নামে একটি আবাসিক বিদ্যুৎ-সংযোগে পাঁচ মাসের ৯২০ টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের আলামত পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে ইছবপুর গ্রামের মো. জাকারিয়া (২২), মো. সুজন মিয়া (২৬), মতি মিয়া (৪২), নুরুন্নাহার (৪২), আইরিন বেগমসহ (৪৫) ১০ থেকে ১২ জন ব্যক্তি ও তাঁদের সহযোগীরা পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলা চালান। হামলাকারীরা বিদ্যুৎকর্মীদের মারধর করেন, তাঁদের কাছে থাকা প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেন এবং কিছু সময় আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন বাদী হয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীর ওপর হামলা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় এবং বিদ্যুৎ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মামলায় জাকারিয়া, মো. সুজন মিয়া, মতি মিয়া, নুরুন্নাহার, আইরিন বেগমসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার পর অভিযান চালিয়ে নুরুন্নাহার ও আইরিন বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া, নেত্রকোনায় ১৫ জন আটক

শিশু ধর্ষণের অভিযোগে মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার

কেন্দুয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

নেত্রকোনার হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

১০ বছরের শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

বিএনপি নেতাদের ইউএনওর পরামর্শ—‘ধরে ধরে আমাদের বলবেন’

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার