হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গোসল করতে নেমে পুকুরে ডুবে লামিয়া আক্তার (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

লামিয়া ধুলিয়া গ্রামের মোহাম্মদ বিদ্যা মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লামিয়া আজ দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। কিছু সময় পর তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. হাফিজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: মাদ্রাসাশিক্ষকের পর এবার নবজাতকের ডিএনএ সংগ্রহ

বিয়ের আসরে হাজির প্রেমিকা, বিয়ে পণ্ড হওয়ায় লজ্জায় বরের বাবার আত্মহত্যা

নেত্রকোনায় ভারতীয় চোরাই ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ, অটোরিকশাচালক গ্রেপ্তার

ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নেত্রকোনায় এনসিপি নেতাকে মারধরের ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা ৭ শিক্ষার্থী উদ্ধার

দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়: অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক

নেত্রকোনায় ৮ বছরের শিশুকে হাত-মুখ বেঁধে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু