হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমডের মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে আজ মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমরেড মণি সিংহ মেলা উদ্‌যাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, মেলা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। পরে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মহান নেতার কর্ম ও ব্যক্তিজীবনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড মণি সিংহ ছিলেন এ দেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী গণসংগ্রাম এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয়। টঙ্ক আন্দোলনসহ কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি আজীবন লড়াই করে গেছেন। শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই ছিল তাঁর রাজনৈতিক জীবনদর্শন।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শোষণমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মধ্যে বিপ্লবী চেতনা ছড়িয়ে দিতে কমরেড মণি সিংহের জীবন ও আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি।

আলোচনা শেষে শিল্পকলা একাডেমি ও উদীচী শিল্পীগোষ্ঠী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

কমরেড দিবালোক সিংহের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মেলা উদ্‌যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, সিপিবির জেলা কমিটির সম্পাদক ও মেলা কমিটির সমন্বয়কারী আলকাছ উদ্দিন মীর, উপজেলা বিএনপির সহসভাপতি ও মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন মুকুল, মেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সফিউল আলম স্বপন, জাহাঙ্গীর আলম রিপন, নারী নেত্রী তাসলিমা বেগম প্রমুখ।

কমরেড মণি সিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়: অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক

নেত্রকোনায় ৮ বছরের শিশুকে হাত-মুখ বেঁধে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার, ‘মাদকসম্রাজ্ঞী’সহ আটক ৩

নেত্রকোনায় লাশ দাফন শেষে ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪০

বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড!

​নেত্রকোনায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা

দুর্গাপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুজন আটক

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ ইসলাম

চুরি করা ট্রান্সফরমারের যন্ত্রাংশ আনতে গিয়ে আটক যুবক