হোম > সারা দেশ > নেত্রকোনা

ডেপুটি স্পিকারের ঈদ উপহার পেল দুর্গাপুরের চার শহীদ পরিবার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুর উপজেলার চার শহীদ পরিবারে গতকাল বিকেলে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চার শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার বিকেলে তাঁর পক্ষ থেকে চার শহীদ পরিবারের বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

শহীদ পরিবারের ঈদ আনন্দ নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে একটি করে কোরবানির খাসি, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলার চার সন্তান শহীদ হন। তাঁরা হলেন উমর ফারুক, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন।

উপহার পেয়ে আবেগাপ্লুত শহীদ পরিবারের সদস্যরা বলেন, ‘ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দুঃখে সব সময় আমাদের পাশে দাঁড়ান। এর আগেও তিনি নানাভাবে সহযোগিতা করেছেন। ঈদের আগে এই উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত।’

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব। তাঁদের মহান আত্মত্যাগের বিনিময়েই আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি। এই বীর সন্তানদের পরিবারের পাশে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: আরও একজন গ্রেপ্তার

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগে বহিষ্কার যুবদল নেতা

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটনের কাছাকাছি পুলিশ: ডিআইজি জাহিদুল

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় কিশোরকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যা: আসামি অপূর্ব ১ দিনের রিমান্ডে

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন