হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবকের নামে মামলা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১০ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অসিম মিয়া (২৮) নামের এক যুবকের নামে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে কেন্দুয়া থানায় মামলাটি করেন শিশুটির বাবা। অভিযুক্ত অসিম উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক। 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির মা ও বড় বোন ঢাকায় থাকেন। গত শুক্রবার রাতে মেয়েকে বসতঘরে একা রেখে বাবা ও তার ভাই বাড়ির পাশে জমিতে সেচ দিতে যান। এ সময় অসিম মিয়া ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে বাবা ও ভাই এগিয়ে এলে অসিম পালিয়ে যায়। পরে শিশুটি অভিভাবকদের কাছে ঘটনাটি খুলে বলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অসিম নামের এক যুবককে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন শিশুটির বাবা। আসামি পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া আজ সোমবার আদালতে ২২ ধারায় শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা