হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে বালুর চরে কফিনে নারীর মরদেহ 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে কফিনের ভেতর থেকে অর্ধগলিত মধ্যবয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বন্দেরবাড়ি গ্রামের কংশ নদের বালুর চর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কংশ নদীর বালুর চরে কফিনে কাফনের কাপড় পরানো এবং ব্যবহৃত পুরোনো কম্বল-চাদর জড়ানো একটি মরদেহের সন্ধান পান স্থানীয় এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আনুমানিক প্রায় ৫০ বছর বয়সী নারীর মরদেহ বলে ধারণা করা হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কফিনটি ভেসে এসে বালুতে আটকে যেতে পারে এমন ধারণাও করা হচ্ছে। উদ্ধারকৃত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, অজ্ঞাতনামা নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।

বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে সন্তানকে ফিরে পেল পরিবার

নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির উপদ্রব ঠেকাতে সোলার স্ট্রিটলাইট

নেত্রকোনায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

সুপারিবাগানে ঢোকায় তিন ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বিয়ের বাড়ির কাজে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

কেন্দুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ভ্যাকসিন

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি ও স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হত্যা মামলার আসামি ৩০ বছর পর গ্রেপ্তার

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু