হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ১৭ চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি

গ্রেপ্তার আ. ছালাম, উদ্ধার হওয়া গরু। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনা সদরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু চুরির অভিযোগে মো. আ. ছালাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল ও আজ শনিবার ভোরে জেলা সদরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার আ. ছালাম জেলা সদরের মদনপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে জেলা সদরের মদনপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আ. ছালামের গোয়াল ঘর থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করা হয়। এ ছাড়া অন্য দুই ব্যক্তির গোয়াল ঘর থেকে আরও ছয়টি গরু উদ্ধার করা হয়। আজ ভোরে ওই এলাকায় ফের অভিযান চালিয়ে দুই ব্যক্তির গোয়াল থেকে দুটি করে চারটি চোরাই গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় আ. ছালামসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। এরপর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে কয়েকজন ব্যক্তি নেত্রকোনা মডেল থানায় এসে উদ্ধার হওয়া সাতটি গরু নিজেদের বলে দাবি করেন।

ওসি আল-মামুন সরকার বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। গরুচোর চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ধারের টাকা ফেরত না দেওয়ায় কিশোরকে হত্যা, এক ব্যক্তির যাবজ্জীবন

জেলার সেরা বিদ্যালয়, তবু ঝুঁকিপূর্ণ ভবন

নেত্রকোনায় মাদ্রাসার শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধর্ষণ ও সন্তানের পিতৃত্ব অস্বীকার: ১৩ বছর পর আসামির যাবজ্জীবন

নদীতে ভেসে ওঠা নবজাতকের লাশ: রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের

বিড়ি চাওয়ার জেরে হাতাহাতি, অ্যাসিড নিক্ষেপে দগ্ধ ৩

মুক্তিযুদ্ধের সময় গুলিবিদ্ধ: ৫৫ বছর পর শাপমুক্ত হলেন মন্নাস আলী

মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নেত্রকোনায় অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার, গ্রেপ্তার ৮

হারিকেনের আলোয় পড়াশোনা করে পররাষ্ট্র ক্যাডারে প্রথম: তানভীরের এগিয়ে চলার গল্প