হোম > সারা দেশ > নেত্রকোণা

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ভারপ্রাপ্ত স্পিকারের বৃক্ষরোপণ কর্মসূচি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ভারপ্রাপ্ত স্পিকারের বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্ট আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ সোমবার দুপুরে বিরিশিরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ শহীদুল্লাহ্ খান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাজন মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ নিয়ে টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থী মারিয়া আক্তার বলে, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেকেরই অন্তত একটি করে গাছ লাগানো উচিত। বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের জন্য ভারপ্রাপ্ত স্পিকার স্যার ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

আরেক শিক্ষার্থী রাহা মনি বলে, ‘কায়সার কামাল স্যারকে ধন্যবাদ জানাই ২৪-এর জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করার জন্য। এই কর্মসূচি থেকে আমরা বৃক্ষরোপণের সুফল ও জুলাই আন্দোলন সম্পর্কে জানতে পেরেছি।’

জুলাই আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান বলেন, ‘জুলাই আন্দোলনে মেধাবী শিক্ষার্থী আবু সাঈদসহ যাঁরা শহীদ হয়েছেন তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগ দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন গতি এনে দেয় এবং দেশে ফ্যাসিবাদ মুক্তির যাত্রা শুরু হয়। এই আন্দোলনে যাঁরা আত্মাহুতি দিয়েছেন, তাঁদের স্মরণে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন তা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মাইলফলক হয়ে থাকবে।’

অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে দ্বিতীয় স্বাধীনতার সূচনা হয়েছে, সেই চেতনাকে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের মাঝে স্মরণীয় করে রাখতে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যে কর্মসূচি গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

নেত্রকোনায় মাদক সেবনের দায়ে দম্পতির তিন মাসের কারাদণ্ড

নেত্রকোনায় পিডিবির অনিরাপদ সংযোগ তারে বিদ্যুতায়িত হয়ে গাভির মৃত্যু

কর্মস্থলেই অসুস্থ-রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার

কলমাকান্দায় ছড়ায় ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনায় অনলাইনে জুয়া খেলার সময় হাজির পুলিশ, যুবক আটক

বাবাকে দেখে ছুটে যাওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে প্রাণ গেল শিশুর

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

‘হুজুরদের লোভ বেড়ে গেছে’ বলায় মাথা ন্যাড়া করার অভিযোগ

ফেসবুকে দুই মাসের পরিচয়েই নাম-ধর্ম বদলে মোহনগঞ্জের লিজাকে বিয়ে চীনা যুবকের